খেলা

ভিদালের নতুন ক্লাব ইন্টার মিলান

স্পোর্টস ডেস্কঃ

কাতালোনিয়া ক্লাবে সঙ্গীহারা হচ্ছেন লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে রিলিজ ক্লজ ইস্যুতে আইনি লড়াইয়ে না জড়িয়ে চুক্তির আরও একবছর বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু গত কয়েক মৌসুমে ক্লাবে তার দুই বিশ্বস্ত ছায়াসঙ্গীকে চলতি মৌসুমে আর পাচ্ছেন না লিও। লুইস সুয়ারেজের অ্যাটলেটিকোয় যোগদানের বিষয়টি এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও বার্সা ছেড়ে ইন্টার মিলানে যোগদানের বিষয়টি নিশ্চিত হল আর্তুরো ভিদালের।

নতুন কোচ রোনাল্ড কোম্যান দলে আসার পরেই সুয়ারেজের পাশাপাশি বাতিলের খাতায় চলে গিয়েছিলেন ভিদালও। সুযোগ পেয়ে বার্সেলোনা থেকে চিলির মিডফিল্ডারকে এক মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিল ইতালির ক্লাবটি। আর্তুরো ভিদালের ট্রান্সফারের বিষয়টি নিয়ে বার্সেলোনা এবং ইন্টার মিলান দু’পক্ষই চূড়ান্ত সম্মতি প্রদান করেছে। এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

২০১৮ বায়ার্ন মিউনিখ থেকে ব্লগ্রানা ক্লাবে যোগদান করেছিলেন চিলির জাতীয় দলের এই ফুটবলার। বার্সেলোনার হয়ে সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে দুই মৌশুমে ৯৬ টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ভিদাল। গোল করেছেন ১১টি।

ইন্টার মিলানে যোগদান করায় ভিদাল পুনরায় মিলিত হবেন কোচ অ্যান্তোনিও কোন্তের সঙ্গে। ২০১১-১৫ জুভেন্টাসে থাকাকালীন কোন্তের অধীনে খেলেছেন ভিদাল। অর্থাৎ পাঁচ বছর নতুন ক্লাবে পুনরায় পুরনো কোচের সঙ্গে মিলিত হবেন ভিদাল।

চিলির মিডফিল্ডারকে দলে নিয়ে ইন্টার মিলান তাকে ‘যোদ্ধা’ হিসেবে সম্বোধন করেছে। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, আজ থেকে আমাদের ক্লাবে ভিদাল একজন প্রথম সারির ফুটবলার হিসেবে বিবেচিত হবেন। বরাবরের মতো যার লক্ষ্য থাকবে লড়াই ছুঁড়ে দেওয়া, সবটুকু উজাড় করে দেওয়া এবং যুদ্ধ জয় করা।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা