৪টি ছয়েই হেরে গেল চেন্নাই
খেলা

৪টি ছয়েই হেরে গেল চেন্নাই

স্পোর্টস ডেস্কঃ

চেন্নাই সুপার কিংসয়ের বিরুদ্ধে জোফ্রা আর্চার যেভাবে শেষ ওভারে পর পর ছক্কা মারতে শুরু করেছিলেন, তাতে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে যুবরাজের ছয় ছক্কার রেকর্ড ভেঙে যেতে পারত। লুঙ্গি এনগিডিকে টানা চারটি ছয় মারলেন আর্চার। তার মধ্যে আবার দুটো নো বল। একটা ওয়াইড। যার ফলে প্রথম ২ বলে উঠল ২৭ রান। শেষ ওভারে এনগিডি দিলেন ৩০। ওখানেই ম্যাচের ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছিল।

নির্ধারিত ২০ ওভারে রাজস্থান থেমেছিল ২১৬/‌৭ রানে। আর্চার অপরাজিত থাকলেন ৮ বলে ২৭ রান করে। জবাবে চেন্নাই আটকে গেল ২০০/‌৬ রানে। রাজস্থানের জয় পেল ১৬ রানে। নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারতে হল তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইদের। এনগিডির ওভারটাই হারিয়ে দিল চেন্নাইকে।

এবারের আইপিএলের চতুর্থ ম্যাচে কোনও দল পার করল ২০০ রান। সৌজন্যে আর্চার, স্যামসন ও স্মিথ। টস জিতে চেন্নাই অধিনায়ক ধোনি ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা যশস্বী জায়সওয়াল রান পাননি। দলের হাল ধরেন অধিনায়ক স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন। দু’‌জনের জুটিতে উঠল ১২২ রান। স্মিথ করলেন ৪৭ বলে ৬৯। আর স্যামসন খেললেন ৩২ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস। স্যামসন মেরেছেন ৯টি ছয় ও ১টি চার। ডেভিড মিলার রান আউট হয়ে যান। চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার স্যাম কারেন। তিনি ৩ উইকেট নিলেন। আর এনগিডি ও পীযূষ চাওলা নিজেদের চার ওভারে দিলেন যথাক্রমে ৫৬ ও ৫৫ রান। জাদেজাও এদিন বল হাতে ব্যর্থ। দিয়েছেন ৪০ রান।

জবাবে শুরুটা কিন্তু বেশ ভাল করেছিল চেন্নাই। ওপেনিং জুটিতে ৫৬ রান করে ফেলেছিলেন শেন ওয়াটসন (‌৩৩)‌ ও মুরলি বিজয় (‌২১)‌। কিন্তু রাজস্থানকে ম্যাচে ফেরালেন তরুণ রাহুল তেওয়াটিয়া। তিন উইকেট তার দখলে। একা চেষ্টা করে গেলেন ফাফ ডু’‌প্লেসি। যদিও তার ৩৭ বলে ৭২ দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। যার মধ্যে ছিল সাতটি ছয়। ধোনি অপরাজিত থাকলেন ১৭ বলে ২৯ রান করে। শেষ ওভারে তিনটে ছয় মারলেও তখন অনেক দেরি হয়ে গেছে। গোটা ম্যাচে উঠল ৪১৬ রান। ম্যাচে দেখা গেল ৩৩টি ছয়। রাজস্থান ইনিংসে ১৭টি। আর চেন্নাই মারল ১৬টি ছয়।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা