ইব্রার জোড়া গোলে জয় পেল এসি মিলান
খেলা

ইব্রার জোড়া গোলে জয় পেল এসি মিলান

স্পোর্টস ডেস্ক:

নতুন মৌসুম শুরু হয়েছে, তবে ইব্রাহিমোভিচ তার পুরনো জাদুতেই এখনো সবাইকে চমকে দিচ্ছেন। গত মৌসুমের ফর্ম নতুন মৌসুমেও অব্যাহত রাখলেন তিনি। সিরিয়ায় বোলোনিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে জোড়া গোল করে এসি মিলানকে জয় এনে দিয়েছেন বর্ষীয়ান এই ফরোয়ার্ড।

ভাগ্য সুপ্রসন্ন থাকলে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন তিনি।

ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত হেডারে প্রথম দলকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। আর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই সুইডিশ স্ট্রাইকার। আর এই জয়ের সুবাদে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ড দীর্ঘ করল মিলান, সব মিলিয়ে এখন ১৫ ম্যাচে অপরাজিত দলটি।

ম্যাচের পর ইব্রাহিমোভিচ বলেন বয়স কিছুটা কম হলে গোলের বন্যা বইয়ে দিতেন, “আমার বয়স যদি ২০ হত, আরও দুটি গোল করতাম। তবে আম চাই না লোকে আমার বয়স নিয়ে কথা বলুক, আমাকেও অন্য সবার মতোই দেখা হোক। আমার বয়স ৩৮ এটা গুরুত্বপূর্ণ নয়, আমি ২০ বছর বয়সীর মতোই কাজ করতে চাই।”

বোলোনিয়ার কোচ সিনিসা মিহায়লোভিচও একবাক্যে স্বীকার করলেন, ম্যাচে ইব্রাহিমোভিচ একাই পার্থক্য গড়ে দিয়েছেন, “তাদের কাছে ইব্রাহিমোভিচ আছে, আমাদের সেটা নেই। ম্যাচে তারা যা কিছু করার চেষ্টা করেছে তার মূলে ছিল ইব্রাহিমোভিচ।”

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা