সংগৃহীত ছবি
খেলা

ইসরায়েলকে নিষিদ্ধে ফিফায় ভোট

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবিতে ফিফায় চিঠি দিয়েছিল ফিলিস্তিন এফএ। তাদের সে দাবিকে সমর্থন দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এ নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের কংগ্রেসে আলোচনাও হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (১৭ মে) ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে ফিফা কংগ্রেসে এ ভোট হবে ।

এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানান, এএফসি এবং ফিফা তাদের সদস্য রাষ্ট্রের মতোই শক্তিশালী। যখন একজন ক্ষতিগ্রস্ত হয়, তখন বাকিদের উপরও তার প্রভাব পড়ে। তাই এএফসি, ফিলিস্তিন এফএ-এর সাথে ঐক্যমত পোষন করছে। ফিফার নিয়ম ও আইনের মধ্যে থেকে ফিলিস্তিনের ফুটবল যেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার স্থায়ী সমাধান চায়।

আরও পড়ুন : শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

গাজায় ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের মৃত্যুর খবরসহ খেলার মাঠ ও বিভিন্ন স্টেডিয়াম ধ্বংসের ভিডিও দেখিয়েছে এএফসি। পরিস্থিতি বিবেচনায় এবার ফিফা কংগ্রেসে বিষয়টি গড়াচ্ছে ভোটা-ভোটিতে। শুক্রবার ৭৪ তম বার্ষিক সভা থাইল্যান্ডে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'ফিলিস্তিনে আজ যা চলছে তাতে আমরা সবাই ভুগছি। আমরা দূর থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করি বিশ্বের সকল নির্যাতিত শিশুর জন্য। যদিও এ বিষয়ে ফুটবল খুব অল্প কিছুই করতে পারে। তবে ফুটবল সবাইকে একত্রিত করতে পারে।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা