সংগৃহীত ছবি
খেলা

ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

১৫ সদস্যের দলে রয়েছেন রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ১৬ মাস পর দলে প্রত্যাবর্তন উইকেটকিপার ব্যাটার রিশভ পন্তের। তবে কপাল পুড়েছে শুভমান গিল, রিঙ্কু সিং এবং কেএল রাহুল ও দীনেশ কার্তিকের মতো তারকা ব্যাটারদের।

শুভমান গিল ও রিঙ্কু সিং মূল স্কোয়াডে জায়গা না পেলেও তাদের রিজার্ভ ক্রিকেটার হিসেবে রেখেছেন অজিত আগারকারের নির্বাচক প্যানেল। তবে লোকেশ রাহুল রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও নেই।

আরও পড়ুন : নারী আম্পায়ারের সমালোচনায় সুজন

আগামী ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ৫ জুন। এ গ্রুপে থাকা রোহিত শর্মাদের প্রতিপক্ষ হিসেবে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।

ভারতের স্কোয়াড :
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ দল: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেস খান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা