খেলা

ফিক্সিং কাণ্ডে নাসির জামশেদের ১৭ মাসের জেল

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান নাসির জামশেদ। এবার একই অপরাধের জন্য তাকে ১৭ মাসের জেল দিয়েছে ইংল্যান্ডের একটি আদালত।

ইংল্যান্ডের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) তার সেই অপরাধের তদন্তের দায়িত্বে ছিল। তদন্ত শেষে ৭ ফেব্রুয়ারি শুক্রবার ইংল্যান্ডের ক্রাউন কোর্ট এই রায় দেয়।

২০১৭ সালে নিজেদের ঘরোয়া ক্রিকেট লিগ পিএসএলে পরিকল্পিতভাবেই ফিক্সিং করেন নাসির জামশেদ। জুয়াড়ি চক্রের সদস্য হিসেবে পরিচয় দেওয়া ছদ্মবেশী এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তিনি ম্যাচ ফিক্সিং করতে যান। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিয়ে লেনদেনের কথাও বলেন তিনি।

পরে ফিক্সিংয়ের দায়ে ইংল্যান্ড থেকে আটক করা হয় নাসিরকে। তার সঙ্গে জড়িত থাকায় ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ নামে আরও দুজনকেও আটক করে পুলিশ।

২০১৬ সালের নভেম্বরে একটি হোটেলে আনোয়ারের সঙ্গে সাক্ষাৎ হয় সেই পুলিশ কর্মকর্তার। আনোয়ার তখন বলেছিলেন, বিপিএলে তার হয়ে ছয়জন ক্রিকেটার কাজ করছে। প্রায় ১০ বছর ধরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা তখন খোলামেলাভাবেই বলেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক।

২০১৬ সালে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। সে সময় ফিক্সিংয়ের চেষ্টা ও আর্থিক লেনদেন করেছিলেন পাকিস্তানের হয়ে ২ টেস্ট, ৪৮ ওডিআই ও ১৮টি টি-টোয়েন্টি খেলা এই বাঁহাতি ওপেনার।

পরে নাসির জামশেদকে গত বছরের আগস্টে ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। ওই বছরের ডিসেম্বরে শুনানির শুরুতে দোষ স্বীকার করে নেন তিনি। এর সঙ্গে দুই সহযোগী পিএসএলে অর্থ দিয়ে ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ফুসলানোর কথাও স্বীকার করেন সাবেক এই ক্রিকেটার।

ফিক্সিং পরিকল্পনায় নাসির জামশেদের সঙ্গে জড়িত ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজের যথাক্রমে ৪০ মাস ও ৩০ মাসের জেল হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা