জাতীয়

বাড়তি অর্থে যানবাহনে মিলবে পছন্দের নম্বর প্লেট

বিশ্বের অন্যান্য দেশের মতো যানবাহনের মালিকরা পাবেন পছন্দের নম্বর প্লেট। নিলামের মাধ্যমে যানবাহনের পছন্দের নম্বর প্লেট বিক্রি করে রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে সরকার।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমিরাত, যুক্তরাজ্যের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, যত সুন্দর নম্বর দামও তত বেশি। আমরা যে কোন সময় থেকে এটা শুরু করবো। অকশন করে পছন্দের লাইসেন্স ও নম্বর প্লেট বিক্রি করতে চাই। কিছু অর্থ আসুক না।

মন্ত্রী বলেন, বিদেশে দেখি যে প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেট বা লাইসেন্স প্লেটের অকশন হয় এবং প্রচার টাকা আয় হয়।

এ প্রক্রিয়া কবে নাগাদ শুরু করা হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, কবে থেকে শুরু করা যাবে এখনই বলা যাবে না। চিন্ত তো ছয় মাস ধরে করছি। আজ সবাইকে কথা দিয়েছে, সময় বেশি লাগবে না।

প্রক্রিয়াটি কেমন হবে জানতে চালেই মন্ত্রী বলেন, বিদেশী অভিজ্ঞতা নিয়ে কাজ করতে হবে। জানান, ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোন থেকে রূপরেখা তৈরী করব। সেভাবে করতে পারলে প্রাইসটি ভালো পাব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা