জাতীয়

পাসপোর্ট সূচকে পেছাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে একধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন : ব্লু ইকোনমি বাস্তবায়নে ব্যবস্থা নিচ্ছি

২০২৪ সালে পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০১তম। যৌথভাবে একই অবস্থানে ছিল কসোভো ও লিবিয়া।

এবার ২০২৪ সালের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০২তম অবস্থানে আছে উত্তর কোরিয়া।

আরও পড়ুন : সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেব না

সূচকের তথ্যমতে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২ দেশ ভ্রমণ করতে পারেন। অবশ্য ২০২৩ সালের সূচক অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪১।

বিশ্বের ১৯৯ দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। সূচকে বাংলাদেশের ওপরে ১০১তম অবস্থানে আছে ইরিত্রিয়া ও শ্রীলংকা। বাংলাদেশের নিচে ১০৩তম অবস্থানে আছে লিবিয়া, নেপাল ও ফিলিস্তিন।

আরও পড়ুন : বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা

সূচকে বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৮৫তম। ভারতের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৬২ দেশ ভ্রমণ করতে পারেন।

সূচকে পাকিস্তানের অবস্থান ১০৬তম। পাকিস্তানের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৪ দেশে ভ্রমণ করতে পারেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা