সংগৃহীত
জাতীয়

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মধ্যে আগামী মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে আ’লীগ। আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুযারি) এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন: ধর্ষণকাণ্ডে উত্তাল জাহাঙ্গীরনগর

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আ’লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আ’লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের ২য় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগ ও তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। এছাড়াও কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

আরও পড়ুন: মিয়ানমার থেকে কাউকে দেশে ঢুকতে দেবো না

আরও বলা হয়েছে, বাংলাদেশ আ,লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে বা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে ও ফটোকপির ওপর মোবাইল নম্বর’ সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা