ছবি: সংগৃহীত
জাতীয়

ফের স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচনে জয় হয়েছে জনগণের

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

এ দিন বিকেল ৩ টায় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়।

সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এ প্রস্তাব সমর্থন করেন।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচনে জয় হয়েছে জনগণের

স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন না থাকায় কণ্ঠ ভোটে তিনি স্পিকার নির্বাচিত হন। এ সময় ডেপুটি স্পিকার সর্বসম্মতিক্রমে ও বিনা-প্রতিদ্বন্দ্বিতায় শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেন।

এরপর ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন স্পিকারকে শপথ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্পিকার নির্বাচনের সময় উপস্থিত ছিলেন- সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ সরকারি ও বিরোধী দলের প্রায় সকল সংসদ সদস্য।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচনে জয় হয়েছে জনগণের

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হন শিরীন শারমিন। এ বিষয়ে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে।

আইনজীবী শিরীন শারমিনের জন্ম ঢাকায় ১৯৬৬ সালে ৬ অক্টোবর। তার বাবা সাবেক সচিব রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সচিব এবং মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

১৯৮৯ সালে শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এলএলবি (অনার্স) এবং ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচনে জয় হয়েছে জনগণের

২০০০ সালে তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে ‘দ্যা রাইট টু লাইফ' অর্থাৎ মানুষের জীবনের অধিকার, মানবাধিকার ও সাংবিধানিক আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে জনস্বার্থ, মানবাধিকার ও সংবিধান বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনা করেছেন। তিনি ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা বিভিন্ন মামলার প্যানেল আইনজীবী ছিলেন।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হন। পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচনে জয় হয়েছে জনগণের

তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে একটানা ১০ বছরেরও বেশি তিনি এ দায়িত্বে আছেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে। এ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯ টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩ টি এবং বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১ টি আসন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২ টি আসনে জয়ী হয়েছেন এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। আগামী ১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা