সংগৃহীত
জাতীয়

সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ ১ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরও পড়ুন: ওসি ও ইউএনও বদলির অনুমোদন

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুবাই থেকে আসা বেসরকারি একটি ফ্লাইটের ১ যাত্রীর কাছ থেকে ৫ কেজি ৬৮৪ গ্রাম ওজনের ৪৯টি সোনার বার জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম। সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা বলছে, দুবাই থেকে সকালে ঢাকায় আসা মো. ফজলে রাব্বী নামের এক যাত্রীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তার ফ্লাইটের আসন নং ৩২ এফ ও ৩১ এফ এর নিচে রক্ষিত লাইফ ভেস্টের মধ্য থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ঐ দুটি বান্ডেল গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনার বার পাওয়া যায় ও যাত্রীর কাছ থেকে আরও একটি সোনার বার পাওয়া গেছে। মোট ৪৯টি সোনার বারের ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা।

আরও পড়ুন: জাপার সঙ্গে আসন নিয়ে আলোচনা হয়নি

দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ধারা ২(এস) অনুযায়ী সোনার বারসহ যাত্রীকে আটক করা হয়েছে ও বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা