জাতীয়

আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ-হরতালে যারা বিভিন্ন পরিবহণ কিংবা স্থাপনায় আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দিলে কিংবা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন: আরও ২ দিনের অবরোধ ঘোষণা

পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর সোমবার (৬ নভেম্বর) ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের সামনে এই পুরস্কারের ঘোষণা দেন।

তিনি বলেন, হরতাল-অবরোধে বিভিন্ন পরিবহণে আগুন দিয়ে দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। যারা আগুন দিয়ে দেশে আরাজকতা সৃষ্টি করে, হত্যা করে, তাদের ধরিয়ে দিলে বা তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এসময় উপ পুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, যারা তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।

আরও পড়ুন: গুলিস্তানে বাসে আগুন

জাতীয় নির্বাচনের আগে ২৮ অক্টোবর ‘সরকার পতনের’ এক দফা দাবিতে সমাবেশ ডেকেছিল বিএনপি। সেদিন নয়াপল্টনের ওই সমাবেশ উপলক্ষে সহিংসতার ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা করা হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। নয়াপল্টন, বিজয়নগর, শান্তিনগরে দফায় দফায় হামলা পালটা হামলা ও সংঘর্ষ হয়। পরে পুলিশ বিএনপির সমাবেশে সাউন্ড গ্রেনেড ও জলকামান ছোড়ে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ ঘটনায় দেশব্যাপী হরতাল ও পরে অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

২৮ অক্টোবরের পর থেকে এই সময়ে প্রাণ গেছে অন্তত ৯ জনের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে অভয় দেওয়া হলেও সহিংসতার ঘটনা ঘটছেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা