সংগৃহীত
জাতীয়

আজ জাতীয় সংবিধান দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ জাতীয় সংবিধান দিবস। ১৯৭১ সালের এ দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এ বছর প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংবিধান দিবসের তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন।

আরও পড়ুন: নিরাপত্তা জোরদার করণে সর্বাত্মক প্রচেষ্টা

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক সেমিনারের আয়োজন করেছে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে যোগ নেবেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর ও আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

স্বাগত বক্তব্য রাখবেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মো. মইনুল কবির ও মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা থেকে আসা অতিথি, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সুধীজনরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

এ দিন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান প্রধান অতিথি, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সভাপতি ও আইনমন্ত্রী আনিসুল হক এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

দিবসটি উপলক্ষে আজ জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়াও সারাদেশে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির নেওয়া হয়েছে।

এ বছর ২য় বারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। গত বছর ৪ নভেম্বর তারিখকে ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হলে ১ম বারের মতো দিবসটি উদযাপন করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা