ছবি-সংগৃহীত
জাতীয়

আজ আখেরি চাহার শোম্বা

নিজস্ব প্রতিবেদক: আজ পবিত্র আখেরি চাহার শোম্বা। এই দিনটিতে নবিজি (স.) শেষবারের মতো রোগ মুক্তির জন্য আল্লাহর শোকর আদায় করেছিলেন। তাই মুসলমানরা প্রতিবছর শুকরিয়া দিবস হিসেবে দিনটি পালন করে থাকেন।

আরও পড়ুন: বিএনপির আমলে দেশ মন্দার কবলে ছিল

আজ বাদ জোহর এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহা.বশিরুল আলম এতে সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন: আজ দলগুলো রাজনৈতিকভাবে বিভক্ত

আখেরি চাহার শোম্বা মূলত আরবি ও ফার্সি পরিভাষা। ফার্সি শব্দ আখেরি অর্থ শেষ। চাহার অর্থ সফর মাস এবং শোম্বা অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে হজরত মোহাম্মদ (সা.)-এর সাময়িক সুস্থতাকে স্মরণ করে মুসলমানরা যে ইবাদত করেন, তাই আখেরি চাহার শোম্বা।

এ ব্যাপারে ইসলামী শরিয়তে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই।

আরও পড়ুন: আজ যাত্রী অধিকার দিবস

২৩ হিজরির শুরুতে মোহাম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় ইমামতি পর্যন্ত করতে পারেননি।

২৮ সফর মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন। তবে তিনি ২৯ সফর আবার অসুস্থ হয়ে পড়েন।

হজরত মোহাম্মদ (স.) ১২ রবিউল আউয়াল পরলোকগমন করেন।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা নবম

বাংলাদেশসহ ভারত উপমহাদেশের মুসলিমরা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে এই দিনটি বিশেষভাবে পালন করেন।

আখেরি চাহার শোম্বা পারসিক প্রভাবিত এই এলাকার ইসলাম ও মুসলিম সংস্কৃতির অন্যতম বিষয়। এ অঞ্চলের সুফিরা এবং দিল্লির শাসকরা রাজকীয় পৃষ্ঠপোষকতায় দিনটি পালন করতেন।

এই এলাকার মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দিনটি পালন করে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা