জাতীয়
করোনা ভাইরাস

বাংলাদেশীদের আনতে চীনে যাচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণের কারণে অবরুদ্ধ চীনের নগরী উহান শহরে আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাদের আনতে চীনের উদ্দেশে রওনা হবে। মধ্যরাতে বিমানটি তাদের নিয়ে ঢাকায় ফিরবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এদিকে, করোনভাইরাসের কারণে চীন থেকে ফিরতে আগ্রহী ৩৭০ বাংলাদেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, চীনের অনুমোদন সাপেক্ষে তাদের শনিবার দেশে ফিরিয়ে আ পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানিয়েছেন, তাদের আনা হলে ঢাকায় হজ ক্যাম্প ও উত্তরার একটি হাসপাতালে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হবে।

জানা গেছে, চীনে বাংলাদেশি দূতাবাস থেকে উহানে বসবাসরত বাংলাদেশিদের তালিকা তৈরির কাজ শেষ। প্রত্যেকের নাম ও টেলিফোন নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস দূতাবাসের সংগ্রহে রয়েছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দূতাবাস কর্মকর্তারা। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে দূতাবাসের সঙ্গে এবং করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতির হালনাগাদ অবস্থা জানা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকার পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ভাইরাসটি যেন দেশে না আসে তা নিয়ে আমরা সতর্ক আছি। যদি কোনো কারণে চলে আসে, তাহলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে আলাদা ওয়ার্ড খেলা হয়েছে। ঢাকাসহ সব জেলা ও উপজেলা হাসপাতালে একই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ মুহূর্তে স্ক্রিনিং ছাড়া কাউকেই দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি স্ক্যানিং মেশিন রাখা আছে। এর একটি ভিআইপি প্রবেশদ্বারে, একটি সাধারণ প্রবেশদ্বারে এবং অন্যটি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। একইভাবে দেশের অন্যান্য স্থল ও নৌবন্দরেও স্ক্রিনিং ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া শাহজালাল বিমানবন্দরসংলগ্ন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি আলাদা আইসোলেটেড কেবিন প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দরে প্রতিটি যাত্রীর জন্য একটি করে করোনাভাইরাস নির্দেশিকা গাইড রাখা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা