জাতীয়

মুজিববর্ষে বেকার থাকবে না কেউ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। বেকারত্বের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। যুবসমাজের কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

আজ (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে সরকার। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও বিভিন্ন শিল্প স্থাপনেও কাজ চলছে।

বলেন, দেশের যুব সমাজকে ভাবতে হবে, আমরা চাকরি করবো না চাকরি দেব। চাকরি করার চেয়ে ১০ জনকে চাকরি দেয়া উত্তম। যুবসমাজকে আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাসম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। যারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবেন, সরকার তাদের সহায়তা দেবে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ফ্রিল্যান্সারসহ বিভিন্ন পেশাজীবী গড়ে উঠেছেন। চাকরি না করলেই বেকার, এখন আর বিষয়টি তা নয়। তবে সামাজিকভাবে তাদরে মূল্যায়ন করা হচ্ছে না। সমাজের এ মানসিকতা বদলাতে হবে।

সরকার অনলাইনে আয়ের সুযোগ সৃষ্টি করে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যুব উন্নয়নসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। বিনা জামানতে ঋণের ব্যবস্থাও করেছ সরকার। যুবকদের স্টার্টআপ প্রোগ্রামকে উৎসাহ দিতে ব্যাংকে টাকা আছে। আমরা ফান্ড গঠন করে দিয়েছি। সহজ শর্তে সেখান থেকে ঋণ পাবে যুবকরা।

বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

দুই দফায় ৮ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

শিশু নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা