জাতীয়

ঢাকায় ভোটের পোস্টার থেকে ২৫শ টন বর্জ্য!

নিজস্ব প্রতিবেদক:

সিটি নির্বাচনের লেমিনেটেড পোস্টারে সয়লাব পুরো ঢাকা। প্রচারণা শুরুর প্রায় ১২ দিনের মধ্যেই দুই হাজার ৪৭২ টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে। পুরো নির্বাচনে পোস্টার থেকে ঢাকার দুই সিটিতে বর্জ্য জমবে দুই হাজার ৫০০ টন। এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে লেমিনেটেড পোস্টার, লিফলেট, স্টিকার ব্যবহারের ওপর ভিত্তি করে ‘থার্মাল লেমিনেশন ফিল্মস : অ্যান ইনসিজিং হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট হ্যাভক অব ঢাকা সিটি’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এএসডো)।

মঙ্গলবার রাজধানীর লালমাটিয়ায় এসডোর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবার নির্বাচনী পদপ্রার্থীরা প্রচারণার উদ্দেশ্যে আনুমানিক ৩০৪ মিলিয়ন প্লাস্টিক লেমিনেটেড পোস্টার ছেপেছেন। এছাড়া প্রচারণায় ব্যবহৃত স্টিকার, সাধারণ কার্ড, স্বেচ্ছাসেবকের পরিচয়পত্র তৈরিতেও লেমিনেটেড প্লাস্টিকের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী প্রচারণা শুরুর প্রায় ১২ দিনের মধ্যেই ২৪৭২ টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে।

পরিবেশবাদীরা বলেছেন, যাদের হাতে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার দায়িত্ব যাবে, তারাই যদি নগরীর পরিবেশের ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে যান, তাহলে এ নগরী রক্ষা করবে কে, পরিচ্ছন্ন রাখবে কে?

এ ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলেও অভিযোগ পরিবেশবাদী সংগঠনের নেতাদের। এ ব্যাপারটি গড়িয়েছে আদালত অব্দিও। সারাদেশে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে পলিথিনে মোড়ানো পোস্টার ছাপা ও প্রদর্শন কেন বেআইনি নয়, তা জানতে গত ২২ জানুয়ারি রুল জারি করে হাইকোর্ট।

এসডো বলছে, ঢাকা শহরে প্রতি বছর বিভিন্ন উৎস থেকে গড়ে প্রায় ১০ হাজার টনের ওপর লেমিনেটেড প্লাস্টিকের বর্জ্য উৎপন্ন হয়, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। গবেষণা মতে, ২০১৯ সালে সাত হাজার ১৪৫ দশমিক দুই টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে। ২০২০ সালে আনুমানিক ১০ হাজার ৪৩৮ টন উৎপন্ন হবে যেগুলো পূর্ণ প্রক্রিয়াজাতকরণ সম্ভব নয়। বিশেষ করে অমর একুশে বইমেলা ও অন্যান্য বাণিজ্যিক প্রদর্শনীতে লেমিনেটেড পোস্টার, লিফলেট এবং স্টিকার বিতরণ নিষিদ্ধ করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া প্রসঙ্গে কাদের সিদ্দিকীর মন্তব্য

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

সীমান্ত পেরিয়ে স্পেনে হাজারো অভিবাসী

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা