ছবি: সংগৃহীত
জাতীয়

টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক : যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে উল্লেখ করে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন : ট্রেনে ঈদযাত্রা শুরু

শনিবার (২৪ জুন) সকালে স্টেশন ব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। অনলাইনে আগেই সব টিকিট বিক্রি হয়েছে। কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা গ্রেফতার

তিনি জানান, আন্তঃনগর ট্রেনে ২৭ হাজার যাত্রী পরিবহন করবেন। আজ আন্তঃনগর কমিউটার ট্রেন মিলে দিনভর ৫০ হাজার যাত্রী তাদের গন্তব্যে যেতে পারবেন।

আজ ঢাকা থেকে আন্তঃনগর ৫২ টি ট্রেন ছেড়ে যাবে। আগামীকাল থেকে আরও ২ টি স্পেশাল ট্রেন চলবে। ঢাকা-লালমনি ও ঢাকা-পঞ্চগড় স্পেশাল ২ টি ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে।

আরও পড়ুন : সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ব্যবস্থাপক আরও জানান, শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ফলে রেলের লাভ লোকসান বিবেচ্য বিষয় নয়। যাত্রীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারেন, এটাই আমাদের লক্ষ্য।

স্টেশনের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে প্রতিটি ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। এসবের মধ্যে ভোর ৬ টায় ধূমকেতু এক্সপ্রেস, ৬ টা ২০ মিনিটে পারাবাত এক্সপ্রেস, ৬ টা ৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস, সকাল ৭ টায় সোনার বাংলা এক্সপ্রেস, ৭ টা ১৫ মিনিটে এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, সাড়ে ৭ টায় তিস্তা এক্সপ্রেস, ৭ টা ৪৫ মিনিটে মহানগর প্রভাতী এক্সপ্রেস, ৮ টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ও সকাল ৯ টা ১০ মিনিটে রংপুরের উদ্দেশে রংপুর এক্সপ্রেস ছেড়ে গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা