ছবি: সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫০০১৪ হজযাত্রী

সান নিউজ ডেস্ক : চলতি বছরে এখন পর্যন্ত ৫০০১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

আরও পড়ুন : টেকনাফে ৫ রোহিঙ্গা অপহৃত

রোববার (৪ জুন) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

রোববার রাত ২ টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯০৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০৯২৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত ৭৮ হাজার ৩২১ জন হজযাত্রীর ভিসা হয়েছে।

আরও পড়ুন : ফের শপথ নিলেন এরদোগান

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানা যায়।

সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, ৩ জুন রাত ১০ টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : সাদিক-রুপনের ৯ কর্মী গ্রেফতার

সভায় আরও উপস্থিত ছিলেন- কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের সদস্যরা।

বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৪ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী। সবশেষ ৩ জুন আলী হোসেন (৬৭) নামে এক ব্যক্তি মক্কাতে মারা যান।

আরও পড়ুন : তুরস্ককে সেনা পাঠাতে অনুরোধ

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি।

হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে এবং শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা