জাতীয়

সৌদিতে পৌঁছেছেন ৬০৭৭ হজযাত্রী

সান নিউজ ডেস্ক: হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেছেন, বাংলাদেশ বিমানের ৮টি ফ্লাইটে মঙ্গলবার (২৩ মে) সকাল পর্যন্ত হজ পালনে সৌদি আরবে গেছেন ৬ হাজার ৭৭ জন হজযাত্রী।

আরও পড়ুন: কিউইএফ’এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রোববার (২১ মে) হজযাত্রী পরিবহন শুরু হয়। বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন এবার পবিত্র হজ পালন করবেন। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ৩৪ হাজার ৯০৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, সময়মত ভিসা না হওয়ার কারণে যেসব হজযাত্রী ফ্লাইট মিস করছেন পরবর্তী ফ্লাইটে তাদের যাওয়ার সুযোগ আছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, হজযাত্রী পরিবহনে বিমানের চারটি বোয়িং ৭৭৭ বিমান প্রস্তুত আছে। এ ছাড়া হজ যাত্রীদের সেবায় শতাধিক বিমানকর্মী বিভিন্ন শাখায় কাজ করছেন।

তিনি বলেন, হজ এজেন্সির লোকজন সময়মত হজযাত্রী দিলে ফ্লাইট খালি যাবে না।

আরও পড়ুন: ৮ হজ এজেন্সিকে শোকজ

এদিকে, কিছু ট্রাভেল এজেন্সির গাফিলতির কারণে সময়মতো ভিসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

হজযাত্রীদের উদ্দেশে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন পাশে রয়েছে। হজযাত্রীদের সুঠু ও সুন্দরভাবে হজ পালনের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা