জাতীয়

আলোচনার প্রশ্নই আসে না

সান নিউজ ডেস্ক : বিএনপি নির্বাচন বর্জন করলে আলোচনার প্রশ্নই আসে না জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুসারে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই থাকবে। তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। আর নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা।

আরও পড়ুন : আরাভ খানকে ফেরানো অসম্ভব নয়

বুধবার (১০ মে) সচিবালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. হাছান মাহমুদ বলেন, একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে নির্বাচনকালীন সরকার নিয়ে মন্তব্য করেছেন আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যা কারও জন্য কোনো প্রস্তাব না। আর এ নিয়ে বলার সময় এখনও আসেনি। এখন বিএনপি যদি নির্বাচন বর্জন করে কিংবা বলে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, সেই দাবিতে অনড় থাকে, তাহলে এসব আলোচনার প্রশ্নই আসে না।

আরও পড়ুন : ৫৫৫ বাংলাদেশিকে জেদ্দা নেওয়া হচ্ছে

আওয়ামী লীগ কী সংলাপের জানালা উন্মুক্ত রাখতে চাচ্ছে- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ওবায়দুল কাদের যা বলেছেন, তা নিয়ে দলে কোনো আলোচনা হয়নি।

২০১৪ সালে বলা হয়েছিল যে, বিএনপি নির্বাচনে অংশ নিলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তাদের দেওয়া হবে। এবারও তেমন কোনো প্রস্তাব আছে কি না- জানতে চাইলে হাছান তিনি বলেন, এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা সেই প্রস্তাব গ্রহণ করেনি।

আরও পড়ুন : ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

তথ্যমন্ত্রী বলেন, আমরা একটি অবাধ-সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছি। যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ইমরান খানকে গ্রেফতারের পর যেভাবে বিক্ষোভ হয়েছে, তা পাকিস্তান ছাড়িয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। এতে বোঝা যায়, দেশটিতে ইমরান খানের জনপ্রিয়তা রয়েছে।

আরও পড়ুন : বিএনপি ৩ দাবি নিয়ে মাঠে নেমেছে

পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে কি না- এ প্রশ্নে তিনি বলেন, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলবে, এটিই স্বাভাবিক। এটি সত্য যে পাকিস্তানে সংঘাত লেগেই আছে। সেখানে গণতন্ত্র সবসময় হোঁচট খাচ্ছে।

তিনি আরও বলেন, আজকে যে পাকিস্তানে বিশৃঙ্খল পরিস্থিতি, তাতে মির্জা ফখরুলকে প্রশ্ন করা যায়, আজকে আপনার মন্তব্য কী?

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা