ফাইল ছবি
জাতীয়

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মত সরকারি সফরে পাবনা যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আগামী ১৫ মে রাষ্ট্রপতি এ সফরে যাবেন বলে জানান রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবীরুল ইসলাম।

আরও পড়ুন: রাষ্ট্রপতির এপিএস হচ্ছেন জাহাঙ্গীর

রাষ্ট্রপতির সফরসূচী সম্পর্কে নবীরুল ইসলাম বলেন, ১৫ মে সোমবার দুপরে তিনি পাবনা সার্কিট হাউসে পৌঁছাবেন। দুপুরেই পাবনা জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উদ্বোধন করবেন। এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে তিনি আরিফপুর কবরস্থানে এবং স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক কবরস্থানে জিয়ারত করবেন। ওইদিন বিকেলে তিনি পাবনা জেলা ও দায়রা জজ আদলতে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন। তিনি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

১৬ মে সকালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তার সম্মানে দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। বিকেল ৫টায় তিনি পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। পরদিন ১৭ মে পাবনা ডায়াবেটিকস সমিতির কার্যালয় পরিদর্শন করবেন। বিকেলে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। ১৮ মে সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়

এদিকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মো. সাহাবুদ্দিনকে বরণ উপলক্ষে পাবনা জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সাধারণ নাগরিকরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতির তিন দিনের পাবনা সফর উপলক্ষে জেলা প্রশাসন ও পাবনা পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা