জাতীয়

আতিকের ৩৮ দফার বিপরীতে তাবিথের ১৯

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের ৩৮ দফার বিপরীতে
১৯ দফা ইশ‌তেহার দি‌লেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আজ সোমবার গুলশা‌নে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে ইশ‌তেহা‌র ঘোষণা করেন তিনি।

নির্বাচিত হলে ৬০ দিনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তাবিথ আউয়াল।
নির্বাচিত হতে পারলে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নগরবাসী সেবা এবং প্রতিশ্রুতির ফলাফল পাবে বলেও আশ্বাস দিয়েছেন তাবিথ আওয়াল।

তা‌বিথ আউয়াল ব‌লেন, নগর প্রশাসন ক‌রে নাগ‌রিক সেবা ওয়ার্ড পর্যা‌য়ে বি‌কেন্দ্রীকরন করা হ‌বে। নগর সরকার ক‌রে মানু‌ষের নিরাপত্তা নি‌শ্চিত করা হ‌বে। ‌তি‌নি ব‌লেন, ঢাকা সি‌টি‌তে মশার উপদ্রপ এক‌টি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধ‌নে ব্যর্থ হ‌য়ে‌ছে। আমর নির্বা‌চিত হ‌লে বছরব্যাপী মশা নিধ‌নে কার্যত্রম গ্রহন কর‌বো। যানজট নিরস‌নে কাজ কর‌বো। বায়ু দূষন রো‌ধে কার্যকর উ‌দ্যোগ নিবো।

ইশ‌তিহার ঘোষণার সময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সে‌লিমা রহমান, জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব, বিএন‌পির ভাইস চেয়ারম্যান আলতাফ হো‌সেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো.শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আ‌ব‌দিন ফারুক প্রমুখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা