ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ‌কে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার হি‌সে‌বে ম‌নে ক‌রে বেলারুশ।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

বুধবার (৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই আলেইনিক। অভিনন্দন বার্তায় তিনি এ কথা জানান।

অভিনন্দন বার্তায় বেলারু‌শের পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বিগত বছরগুলোতে দুই দেশ রাজনৈতিক পরামর্শ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য যৌথ কমিশনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছে।

আরও পড়ুন : মার্চে সড়কে ঝড়ল ৫৯২ প্রাণ

উভয় দেশ তাদের ফরেন অফিসের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুদেশের জনগণের কল্যাণে গঠনমূলক সংলাপ এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রসার অব্যাহত রাখবে বলেও আলেইনিক বার্তায় উল্লেখ ক‌রেন।

সের্গেই আলেইনিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা