সংগৃহীত
জাতীয়
বিবৃতি বাঁধা হয়ে দাঁড়ায়নি

আমাদের স্বাধীনতা ঠুনকো নয়

স্টাফ রিপোর্টার : বিদেশিদের বিবৃতিতে বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

তিনি বলেন, আমাদের স্বাধীনতা কোনোভাবেই এত ঠুনকো নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শক্ত হাতে, সঠিক পথে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এসব মন্তব্য, বিবৃতি, অভ্যন্তরীণ হস্তক্ষেপ কখনও বাঁধা হয়ে দাঁড়ায়নি।

আরও পড়ুন : সাংবাদিকদের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে

বৃহস্পতিবার (৩০ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রথম আলোর সাংবাদিককে আটকের ঘটনায় বেশ কয়েকটি রাষ্ট্র বিবৃতি দিয়েছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমি বিবৃতিটি এখনো দেখিনি। এটা টেকনিক্যাল ইস্যু। এটা তথ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।

শাহ‌রিয়ার আলম বলেন, জবাবদিহিতার ক্ষেত্রে বর্তমান সরকারের যে অর্জন, তা পৃথিবীর বেশির ভাগ দেশ পারেনি। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এই বিবৃতিতে বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না।

আরও পড়ুন : ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১

তিনি বলেন, এই দেশগুলোতেই কিন্তু আইন করা হয়েছে যে, গাড়ি প্রতিরোধ করে কেউ যদি দাবি প্রতিষ্ঠার চেষ্টা করেন, তাহলে সাত বছরের জেল হবে। তবে সেই দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামছে। সবারই একটা চ্যালেঞ্জ আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে।

‘যেমন- এক সময় প্রতিটা মৃত্যুদণ্ডের সময়, তার আগের দিন বা পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি করে আমরা ফ্যাক্স পেতাম। তারা বলতেনও তাদের এটা নিয়ম অনুযায়ী পাঠাতে হয়। আমরা তাদের গ্রাউন্ড রিয়েলিটি বুঝি।’

আরও পড়ুন : শুক্রবার চালু হচ্ছে আরো দুটি স্টেশন

প্রসঙ্গত, সম্প্রতি সাংবাদিক হয়রানির‌ কয়েকটি ঘটনায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) তথা ১২টি দেশ উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা