জাতীয়

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: আরও সাতদিন বাড়ানো হয়েছে হজযাত্রী নিবন্ধনের সময়। আগামী ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-আর্জেন্টিনা সমঝোতা স্বাক্ষর

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। আগের সময় অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার তথ্য অনুযায়ী, মোট ২২ হাজার ৪৬৪ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাত হাজার ৭৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ৩৯১ জন নিবন্ধিত হয়েছেন।

এর বিপরীতে প্রাক-নিবন্ধিত রয়েছেন সরকারি ব্যবস্থাপনায় আট হাজার ৬৩৩ জন এবং বেসরকারিভাবে দুই লাখ ৪৫ হাজার ৬৬৭ জন।

আরও পড়ুন: মেহেরপুরে ৮ জনের যাবজ্জীবন

এবারই সর্বোচ্চ খরচে হজ পালন করতে হচ্ছে। বিমান ভাড়াও গত বছরের চেয়ে প্রায় ৬০ হাজার টাকা বেশি। তাই হজ এজেন্সি, হজযাত্রী সবাই একটু ধীরে এগোচ্ছেন। অনেকেই পরিস্থিতি আরেকটু দেখে তারপর হজে যাওয়ার চূড়ান্ত ধাপ নিবন্ধন করতে চাইছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার বিমান ভাড়া আর কমানোর কোনো সম্ভাবনা নেই। নিবন্ধন ধীরে হলেও হজযাত্রীর কোটা পূরণ হওয়ার নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এজেন্সি মালিকরা। তারা বলছেন, যত মানুষ হজে যেতে পারবেন তার চেয়ে অনেক বেশি হজে গমনেচ্ছু মানুষ প্রাক-নিবন্ধিত রয়েছেন। প্রতিদিনই মানুষ প্রাক-নিবন্ধন করছেন।

আরও পড়ুন: যুগান্তকারী অবস্থানে বাংলাদেশ

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর মধ্যে বিমান ভাড়াই এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা, যা গত বছর ছিল এক লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন: ফুলপরীকে পাশবিক নির্যাতনের প্রমাণ মিলেছে

গত বছর সরকারিভাবে দুটি প্যাকেজের মাধ্যমে হজ হয়। প্যাকেজ-১ এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮ টাকা, প্যাকেজ-২ এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা। বেসরকারিভাবে হজ পালনে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা