পিটার হাস
জাতীয়

পিটার হাসের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সান নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানীর শাহীনবাগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি, ৫ আসনে উপ-নির্বাচন

এ নিয়ে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ে আলোচনাও হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে গত ১৫ ডিসেম্বর বৈঠক করেন সেদেশের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু।

বৈঠকে পিটার হাসের সঙ্গে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সূত্র জানায়, ওই বৈঠকে শাহীনবাগের ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের বিষয়টি সেখানে জানানো হয়।

আরও পড়ুন: ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বেশ অসন্তোষও প্রকাশ করেন। তিনি তখনই পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানান।

প্রসঙ্গত, পিটার ডি. হাস একজন মার্কিন কূটনীতিক যিনি ২০২২ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। হাস এর পূর্বে রাজ্যের অর্থনীতি ও ব্যবসা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা