প্রতীকী ছবি
জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী

সান নিউজ ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস চারদিনের সফরে আগামী রোববার (৪ ডিসেম্বর) ঢাকায় আসছেন। তার সফরে বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

কূটনৈতিক সূত্রগুলো জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাকে পুনর্বাসন করতে চায় যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্টভাবে নাম-পরিচয়ের বিস্তারিত জানিয়ে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনে রাজি হওয়া অর্ধশতাধিক রোহিঙ্গার একটি তালিকা সম্প্রতি ঢাকাকে দিয়েছে ওয়াশিংটন। কিভাবে রোহিঙ্গাদের পুনর্বাসন করা যায়, সে বিষয়ে আলোচনা করতেই যুক্তরাষ্ট্রের শরণার্থী ও অভিবাসন মন্ত্রীর এ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নেওয়ার বিষয়টি তাদের প্রথম অগ্রাধিকার। নারীদের মধ্যে যারা রাখাইনে সম্ভ্রম হারিয়েছে এবং যাদের পরিবার বলতে এখানে তেমন কেউ নেই, তাদেরকে পুনর্বাসন করতে চায় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: জনসভায় খালেদার যাওয়ার চিন্তা অলীক

সোমবার (৫ ডিসেম্বর) রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন জুলিয়েটা ভ্যালস। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন। পরদিন মঙ্গলবার (৬ ডিসেম্বর) কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর।

সফরে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জুলিয়েটা। এছাড়া তিনি শরণার্থী নিয়ে কাজ করা জাতিসংঘের অধীন এনজিও সংস্থাগুলোর আঞ্চলিক প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গেও মতবিনিময় করবেন।

আরও পড়ুন: কঙ্গোতে হামলায় নিহত ৫০

সম্প্রতি রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের পাঁচ বছর পূর্তিতে দেওয়া বিবৃতি দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নেওয়ার ঘোষণা দেন। তবে সেই ঘোষণায় কত সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা