জাতীয়

১০ দিনের রিমান্ডে খুলনায় সাহেদ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: র‌্যাব-৬ এর কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে খুলনায় আনা হয়েছে।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেবলেন, সোমবার (২৭ জুলাই) বিকেলে তাকে খুলনায় র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়।

এর আগে টানা ১০ দিনের রিমান্ড শেষে রোববার (২৬ জুলাই) সকালে সাহেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তখন তার বিরুদ্ধে হওয়া চার মামলায় ১০ দিন করে রিমান্ড চাওয়া হলেও সাতদিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

র‌্যাব মুখপাত্র বলেন, ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তারকৃত সাহেদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দের ঘটনায় সাতক্ষীরার দেবহাটাতে সাহেদ করিমের বিরুদ্ধে হওয়া অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন সাতক্ষীরার আদালত। সেই মামলায় কেন্দ্রীয় কারাগার থেকে খুলনায় র‌্যাব-৬ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখানে অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে বিভিন্ন প্রতারণা মামলায় গত ১৬ জুলাই তাকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড শেষ হয় রোববার। রিমান্ডে বিভিন্ন প্রতারণার কথা সাহেদ স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

আটকের পর রিমান্ডের ১০ দিনের মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে ছয়দিন ছিলেন সাহেদ। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তের জন্য তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করে ডিবি। পরে আদালতের নির্দেশে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রতারণার নানা অভিযোগে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদকে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র ও গুলিসহ আটক করে র‌্যাব ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা