জাতীয়
জাতীয় শহীদ মিনারে 

তোয়াব খানকে রাষ্ট্রীয় সম্মাননা

সান নিউজ ডেস্ক: দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। এর আগে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি

সোমবার (৩ অক্টোবর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামের নেতৃত্বে প্রদান করা হয় গার্ড অব অনার। এ সময় সাংবাদিক তোয়াব খানের মরদেহ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়।

শহীদ মিনারে বরেণ্য সাংবাদিক তোয়াব খানের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তার কার্যালয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী সামরিক সচিব জিএম রাজিব আহমেদ, আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

এর আগে সকাল ১০টায় তোয়াব খানের মরদেহ তেজগাঁওয়ে দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয়ে নেয়া হয়, সেখানে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। বেলা ১টা থেকে ১টা ৩০ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে মরদেহ রাখা হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আজ (সোমবার) বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা