জাতীয়

গাড়িতে মিলল শিক্ষক দম্পতির মরদেহ 

সান নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরের গাছার দক্ষিণ খাইলকুর এলাকা থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় নিজেদের প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বিমান নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা-গুয়াংজু রুটে বিমান চলাচল শুরু

নিহতরা হলেন একেএম জিয়াউর রহমান (৫১) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দড়ি কাঁঠাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী মোসাম্মত মাহমুদ আক্তার জলি (৩৫)। তারা পরিবার নিয়ে গাজীপুর মহানগরের ৩৬ নং ওয়ার্ডের গাছা থানাধীন কামারজুরি এলাকায় বসবাস করতেন।

নিহত শিক্ষক দম্পতির ছেলে মো. মিরাজ বলেন, টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে গাড়িতে করে বাবা-মা স্কুলের উদ্দেশে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না।

আমরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিলাম না। ভোরের দিকে স্থানীয় বগারটেক এলাকা থেকে গাড়ির ভেতর চালকের আসনে বাবা ও পাশে মায়ের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে প্রথমে তাদের তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ডিমের দাম কমলো ৫ টাকা

গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা