বাংলাদেশি কর্মী নেবে কোরিয়া
জাতীয়

বাংলাদেশি কর্মী নেবে কোরিয়া

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে কৃষি খাতের জন্য কর্মী নেওয়ার সমঝোতা চুক্তি অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। এ চুক্তির আওতায় দেশটিতে ৫ মাসের জন্য ২০০ জন বাংলাদেশি কর্মীকে ভিসা দেওয়া হবে।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারে প্রতি বছর প্রচুর সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। তাই বৈধভাবে মৌসুমি ভিসা প্রদান করে নির্দিষ্ট সময়ের জন্য শ্রমিক নেওয়ার লক্ষ্যে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার খিয়ংসাং প্রদেশের উইরিয়ং শহর বাংলাদেশ থেকে সিজন্যাল চুক্তিতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।

চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের মাঝে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে চুক্তি বাতিল করলে বাংলাদেশের সঙ্গে গত ৪ আগস্ট এই চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: টের পাবেন কত ধানে কত চাল

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আগ্রহী প্রার্থীদের নির্ধারিত শর্তসাপেক্ষে গুগল ডকস ফরমে আগামী ২০ আগস্টের মধ্যে তথ্য ইংরেজিতে দাখিল করতে হবে। এতে বলা হয়েছে- এক মাসের বেতন আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা ও সপ্তাহে ছুটি একদিন এবং কর্মঘণ্টা ৮ ঘণ্টা হবে। বাংলাদেশি পুরুষ ও নারী ৩০-৪৫ বছরের সুঠাম দেহের অধিকারী উভয়ে আবেদন করতে পারবেন। কৃষি ও মৎস্য খাতে দুই বছরের বাস্তব অভিজ্ঞতার সনদ থাকতে হবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত সনদ দাখিল করতে হবে। তবে চাকমা, মারমা, গারো, সাঁওতাল ও অন্যান্য উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিস্তারিত তথ্য বোয়েসেলের হোমপেজ বা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

জানা গেছে, এতে আবেদন করতে কোরিয়ান ভাষা জানার প্রয়োজন নেই এবং কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। আগ্রহীরা কোনোভাবেই যেন দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন সেই বিষয়ে সতর্ক থাকতে দুই দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: পিস্কি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, নতুন করে কৃষি খাতে শক্তির ফলে আরও কিছু বাংলাদেশি ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি অন্যান্য সেক্টরেও কোটা বৃদ্ধি পেয়ে রেমিট্যান্স বৃদ্ধি পাবে।

যারা কৃষি ভিসায় E8 visa দক্ষিণ কোরিয়া যেতে চান দ্রুত বোয়েসেলে (BOESL) যোগাযোগ করে নোটিশ অনুযায়ী যে কোনো কম্পিউটারের দোকান থেকে গুগল ডকস পূরণ করে সামান্য চার্জ ও ৫০০০০ টাকা জামানতের বিনিময়ে দক্ষিণ কোরিয়ায় আসতে পারবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা