পুরনো ছবি
জাতীয়

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

সান নিউজ ডেস্ক: সম্প্রতি উদ্বোধন হওয়া বহুল আলোচিত পদ্মা সেতু দেখতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে তৃণমূল সুপ্রিমোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রতিবন্ধীর স্ত্রীকে ভাগিয়ে নিল মেম্বার

সুবিধাজনক সময়ে মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এই সেতু সোনার বাংলা নির্মাণে ও বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আগামী সেপ্টেম্বর মাসেই নয়াদিল্লি সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা