ট্রাকচাপায় ৪ শিক্ষকসহ নিহত ৫
জাতীয়

ট্রাকচাপায় ৪ শিক্ষকসহ নিহত ৫

সান নিউজ ডেস্ক : নওগাঁ জেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন : দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৪ জন শিক্ষক রয়েছেন।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের জান্নাতুল (৩৭), বিজলী গ্রামের মকবুল হোসেন (৫০), বাদনেহেন্দা গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), ডাঙ্গাপাড়া গ্রামের সিএনজি চালক সেলিম (৪২) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লেলিন হোসেন (৩২)।

নিহতদের মধ্যে দেলোয়ার, মকবুল, জান্নাতুল ও লেলিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা একটি প্রশিক্ষণে অংশ নিতে নিয়ামতপুর থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন।

আরও পড়ুন : পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ থেকে মাছের ফিড বোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে এবং যাত্রীবোঝাই একটি অটোরিকশা নওগাঁয় আসছিল। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে হঠাৎ করে একটি মাটিবোঝাই ট্রাক্টর মেইন রাস্তায় উঠে পড়ে।

এ সময় ট্রাক্টরটিকে সাইড দিতে গিয়ে ট্রাকের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। ট্রাকটি যাত্রীবোঝাই অটোরিকশাটিকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই চার শিক্ষকসহ পাঁচজন মারা যান। নিহত জান্নাতুলের বোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরজাহানকে (৩২) আহত অবস্থায় নওগাঁ সদর হাসপতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : সারাদেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৩

সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে উন্নত চিকিৎসা জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। নিহত ৫ জনের লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের না হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা