পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই
জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

সান নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

আরও পড়ুন : পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায় সারা দেশ

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আমাদের সব বাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সিসি ক্যামেরা বসিয়ে পুরো এলাকা নজরদারিতে রয়েছে। প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হবে।’

শুক্রবার (২৪ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাটে জনসভার প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভাস্থলে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। মানুষের মধ্যে যে উৎসব দেখা যাচ্ছে, যদি আবহাওয়া প্রতিকূল না হয় তাহলে ১০ লাখের বেশি মানুষ আসবে।’

আরও পড়ুন : আফগানিস্তানে ফের ভূমিকম্প

পদ্মা সেতুকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটা প্রস্তুত, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন, সব নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালনে তৈরি। নৌপুলিশ, পুলিশ, র‌্যাব এবং প্রয়োজনে বিজিবিও আসবে।’

মন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, এখানে যথেষ্ট ভলেনটিয়ার (স্বেচ্ছাসেবক) রয়েছেন, দলীয় স্বেচ্ছাসেবকরাও রয়েছেন। তারাও নিরাপত্তাবাহিনীর সঙ্গে একসঙ্গে কাজ করবেন। আমরা মনে করি না, এখানে কোনো বিশৃঙ্খলা হবে।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি বৃষ্টি না হয়, তাহলে সমাবেশে জমায়েত ১০ লাখ ছাড়িয়ে যাবে। সারাদেশে জনতার যে উৎসব দেখছি, যে আনন্দ দেখছি, তারা সেতু দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা