জাতীয়

বন্যায় ৩৬ দিনে মৃতের সংখ্যা ৪২

সান নিউজ ডেস্ক: দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে ও আঘাতজনিতসহ নানা কারণে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট বিভাগে ২১ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বন্যায় পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত থাকলেও আজ (বুধবার) অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪০৩ জনে দাঁড়িয়েছে।

বলা হয়েছে, গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫১৬ জন। তবে এখন পর্যন্ত ডায়রিয়ায় কারো মৃত্যু হয়নি। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছে ১১৩ জন, এ রোগেও কারো মৃত্যু হয়নি।

বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৩ জন, তাদের মধ্যে ১২ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনে চারজন আক্রান্ত হয়েছে, একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে পানিতে ডুবে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।

চর্ম রোগে আক্রান্ত হয়েছে ১৬৩ জন, চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছে ৬১ জন, নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ৩৯ জন। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে মোট ৪৮১ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা