মির্জাপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
জাতীয়

মির্জাপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-রাজশাহী-রংপুর রেল রুটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে রংপুর বিভাগের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে রাজশাহীর সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন : আরও বন্যার জন্য প্রস্তুত থাকার নির্দেশ

সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের লোকো মাস্টার (চালক) আহত হন।

মির্জাপুর ট্রেন স্টেশনের লাইনম্যান লিটন মিয়া জানান, চট্টগ্রাম গুপ্তখাল থেকে রংপুর ডিপো রেল স্টেশনে তেলবাহী ট্যাংক লড়ি ইঞ্জিন তেল নিয়ে রংপুর যাচ্ছিল। ট্যাংক লড়িটি মির্জাপুর স্টেশনের কাছাকাছি গেলে লোকো মাস্টার সিগন্যাল অমান্য করে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্যাংক লড়িটি ল্যাইনচ্যুত হয়ে সামনের ইঞ্জিনসহ উল্টে খাদে পড়ে যায়। ফলে উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশসহ আশপাশের লোকজন উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খাদে পড়ে যাওয়া ট্যাংক লড়িটি উদ্ধার হয়নি।

এ ব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার মো: কামরুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ট্যাংক লড়িটির উদ্ধারের কাজ চলছে। ট্যাংক লড়ির লোকো মাস্টার আহত হয়েছেন।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা অনুমোদন

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। এতে রংপুর বিভাগের সাথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা