জাতীয়

ঈদে থাকছে না টানা ৯ দিন ছুটি 

সান নিউজ ডেস্ক : এবার ঈদুল ফিতরের সময় ৫ মে ছুটি হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পাবেন। তাই সরকার ৫ মে (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করে এ সুবিধা দেবে কি না- সে বিষয়টি আলোচনা হচ্ছিল। কিন্তু ৫ মে ছুটি দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন: দেশের উন্নয়ন তাদের পছন্দ না

কোনো কর্মকর্তা-কর্মচারী মে দিবস, ঈদ ও সাপ্তাহিক মিলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে হলে ৫ মে তাকে নিজে থেকে ছুটি নিতে হবে। কেউ ওইদিন (৫ মে) ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকলে ওই সময়ের আগে-পরের ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।

বুধবার (২০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী সাংবাদিকদের এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা ৫ মে ছুটি নেবেন না, তাদেরকে ওইদিন অফিস করতে হবে। তবে যারা ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটি (৯ দিনের) ভোগ করতে পারবেন। কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন, তবে আগে-পেছনের সব ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।

ঈদের ছুটি ২, ৩ ও ৪ মে। তার আগে ১ মে রোববার ‘মে দিবসে’র ছুটি। তার অগের দুদিন শুক্র-শনিবার। সুতরাং ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত মোট ৬ দিন ছুটি। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ মে) কেউ যদি ছুটি নেন তাহলে পরের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন তিনি।

৫ মের ছুটি নিয়ে সোমবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার বৈঠকেও কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা