কোস্টগার্ডের সহযোগিতায় ১১ নাবিক উদ্ধার
জাতীয়

কোস্টগার্ডের সহযোগিতায় ১১ নাবিক উদ্ধার

সান নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ১১ নাবিকদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনের ৩ হাজার সেনা নিহত

শনিবার (১৬ এপ্রিল) ভোরে বঙ্গোপসাগরের ভাসানচর নতুন চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার আশফাক বিন ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে

তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভাসানচর নতুন চ্যানেলে তন্ময়-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। লাইটার জাহাজটিতে মোট ১১ জন নাবিক ছিল। তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লা বোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : স্বীকার করলেন মিয়ানমার সেনা কর্মকর্তা

তিনি আরও জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি এ জাহাজ ডুবির ঘটনা ঘটে।

তবে ঠিক কখন এই জাহাজ ডুবির ঘটনা ঘটে এ ব্যাপারে কেউ সঠিক কোন তথ্য জানাতে পারেনি। এটি নোয়াখালীর সন্দ্বীপ হাতিয়ার মধ্যে পড়ে।

আরও পড়ুন : জনকল্যাণই ছিল বঙ্গবন্ধুর ব্রত

ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। ‘জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা