বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২
জাতীয়

বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর ভাসানচর উপকূলে বঙ্গোপসাগরে কয়লা বোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১২

শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি এ জাহাজ ডুবির ঘটনা ঘটে।

তবে ঠিক কখন এই জাহাজ ডুবির ঘটনা ঘটে এ ব্যাপারে কেউ সঠিক কোন তথ্য জানাতে পারেনি। এটি নোয়াখালীর সন্দ্বীপ হাতিয়ার মধ্যে পড়ে।

আরও পড়ুন : গমের বাজার দখলে নিচ্ছে ভারত

ভাসানচর কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। ‘জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে।

এছাড়াও কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের দিকে এ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি এবং ডুবে যাওয়া জাহাজের সন্ধ্যান মেলেনি।

আরও পড়ুন : প্রবাসী অনুদান চাইলেন ইমরান খান

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম সংবাদ মাধ্যমকে বলেন, লাইটারেজ জাহাজটি ভাসানচরের অদূরে ডুবে যায়।

এটি কয়লাবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। জাহাজটিতে থাকা লোকজনকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা