নয়াপল্টন (ছবি: সংগৃ হীত)
জাতীয়

নয়াপল্টন স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে মো. শামসুদ্দোহা রুহান (১৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামসুদ্দোহার ভাই রায়হান বলেন, তার ভাই মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার সন্ধ্যায় সে নিজের রুমের দরজা বন্ধ করার অনেকক্ষণ ডাকাডাকি করেও তার সাড়া পাইনি। পরে দরজার লক খুলে দেখি আমার ভাই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সে কেন আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু বলতে পারছি না। পরিবারের কারও সঙ্গে তার ঝগড়াও হয়নি। আমাদের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। আমার বাবা মৃত মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢামেক হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পল্টন থেকে অচেতন অবস্থায় এক কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক জানায় সে মারা গেছে। তার ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ কিছুই জানা যায়নি। আমরা বিষয়টি পল্টন থানাকে এরই মধ্যে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা