জাতীয়

মার্চেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশা

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফল গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আশার কথা বলেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মূল অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,করোনাকালে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম চালু ছিল। কিন্তু তারা সরাসরি ক্লাস করার মূল আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। যখনই সংক্রমণ একটু কমে এলো আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলাম। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর থেকে সরাসরি শিক্ষা কার্যক্রম চালু করা হয়। দুর্ভাগ্য হচ্ছে, ২০২২ সাল থেকে আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দেখা দিল। এতে দ্রুত সংক্রমণ বেড়ে যায়, মৃত্যুও বাড়তে থাকে। এ কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে।

আরও পড়ুন:জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার শিক্ষার্থী

প্রধানমন্ত্রী বলেন, আশা করছি মার্চে, খুব দ্রুত আমরা সমস্যার সমাধান করতে পারব। স্কুল কলেজ খুলে দিতে পারব।

তিনি বলেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। শিক্ষাপ্রতিষ্ঠান যাতে আমরা খুলতে পারি তার জন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তার পরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি।

তিনি আরও বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের দোরগোড়ায়। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের যদি আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারি, তা হলে চতুর্থ শিল্পবিপ্লবের পরিপ্রেক্ষিতে দেশ এবং বিশ্বব্যাপী যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে; তা তারা নিতে পারবে। তাদের সেভাবেই প্রশিক্ষণ দিতে হবে। গতানুগতিক ডিগ্রি নিলেই হবে না। কর্মসংস্থানের উপযুক্ত শিক্ষাই গ্রহণ করতে হবে, সেই শিক্ষাই আমাদের দিতে হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা