লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক (ছবি: সংগৃহীত)
জাতীয়

লতার মৃত্যুতে মোদির কাছে প্রধানমন্ত্রীর শোকপত্র

নিজস্ব প্রতিবেদক: ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে এ শোক বার্তা পাঠান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ শোকের এই মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, প্রয়াত লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন ও কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম মেধাবী শিল্পী ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, লতা তার অসাধারণ সুরেলা কণ্ঠে বাংলাসহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন। আমাদের অঞ্চল এবং এর বাইরে লাখো মানুষের হৃদয় স্পর্শ করেছেন। তার বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভান্ডারের অবিচ্ছেদ্য অংশ।

আরও পড়ুন: বিদায় ‘কোকিলকণ্ঠী’

বাংলাদেশের মুক্তিযুদ্ধে লতার ভূমিকার জন্য তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, লতাজি তার ভারতীয় সহশিল্পীদের সঙ্গে ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের বিষয়ে প্রচারে ব্যাপক অবদান রেখেছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা