ছবি-সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ২৩ তম নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ।

বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে করোনাকালে ভার্চুয়াল আদালত পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, প্রধান বিচারপতি মামলাজট কমাতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচারপ্রার্থীরা যাতে কোনোরকম হয়রানি ছাড়া বিচার পেতে পারে, সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করে জানান, নবনিযুক্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ দ্রুত বিচারকার্য সম্পাদনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

আরও পড়ুন: গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনবিরোধী

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) জারি করে আইন মন্ত্রণালয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা