ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (ছবি: সংগৃহীত)
জাতীয়

দুর্নীতি সূচকে ১৪৭তম স্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ প্রকাশ করেছে জার্মানির বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। বিশ্বের ১৮০টি দেশের দুর্নীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৭তম।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবি পরিচালক জানান, সূচকে ওপরের দিক থেকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশ ১৪৭তম। আর নিচের দিক থেকে ১৩তম স্থানে রয়েছে বাংলাদেশ। ১০০ স্কোরের মধ্যে ২৬ পেয়েছে বাংলাদেশ। গত ৪ বছর ধরে একই স্কোর পাচ্ছে বাংলাদেশ।

ইফতেখারুজ্জামান জানান, দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান। আর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান। এশিয়ার মধ্যে ১৩তম অবস্থানে বাংলাদেশ।

তিনি জানান, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। অপরদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান।

আরও পড়ুন : দিনে ৮ ঘণ্টার বেশি চলবে না ট্রেন

দুর্নীতির ধারণা সূচকের গবেষণায় পৃথিবীর কোনও দেশই ১০০র মধ্যে ১০০ স্কোর পায়নি। কম-বেশি পৃথিবীর সব দেশেই দুর্নীতি আছে আছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা