পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (ছবি: সংগৃহীত)
জাতীয়

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২২-এর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জনগণের সেবক হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিকে করোনা মহামারিরর কারণে এবারের অনুষ্ঠান কিছুটা কাটছাঁট করা হয়। প্রধানমন্ত্রী প্যারেডে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

২০১৯ সালে সবশেষ পুলিশ সপ্তাহ পালন করা হয়। করোনার কারণে পরের দুই বছর পুলিশ সপ্তাহ পালন করা সম্ভব হয়নি। করোনার প্রকোপের মধ্যেই আজ পুলিশ সপ্তাহ পালন করা হচ্ছে। তবে প্রতিবছর প্রধানমন্ত্রীর সাথে পুলিশ কর্মকর্তাদের দরবার বসলেও করোনার কারণে এবার তা বাতিল করা হয়েছে। তাই পুলিশের দাবিদাওয়া লিখিতভাবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তবে দরবার হল না বসলেও পুরনোসহ নতুন কিছু দাবি নির্ধারণ করেছে পুলিশ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা