জাতীয়

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে সারাদেশে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল ও খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় এবং অন্য ছয় বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকতে পারে দেশ। বৃষ্টির পর শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল খুলনা বিভাগের মোংলা, সাতক্ষীরা ও যশোরে সামান্য বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্য কোথাও বৃষ্টিপাত রেকর্ড না হলেও রাজধানীসহ অধিকাংশ এলাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আজ বৃষ্টিপাত এলাকা বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও। গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বৃষ্টিপাত হলেও সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকালও আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না। তবে উত্তর ও উত্তর-পশ্চিমের জেলাগুলোতে তীব্র শীত রয়েছে। দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা