ছবি: সংগৃহীত
জাতীয়

সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এজন্য পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: সব পুলিশ সদস্যকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেশের মানুষের সেবা করেন। দুষ্টের দমন শিষ্টের লালন, এটাই পুলিশের ধর্ম। আপনারা সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবেন। বাংলাদেশের অগ্রযাত্রায় পুলিশ সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবে, এটাই আমাদের কাম্য।

পুলিশের জন্য নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, পুলিশে এখন সবচেয়ে যুযোপযোগী, আধুনিক ও স্মার্ট। দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে সবার আগে আশ্রয় খোঁজে পুলিশের কাছে। পুলিশ জনগণের বন্ধু, এটা হয়ে আসছে এবং এটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমরা পুলিশকে মানুষের সেবায় গড়ে তুলছি।

আরও পড়ুন: পুলিশ বাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস

সরকারপ্রধান আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে পুলিশ বিশেষ ভূমিকা রেখেছে। করোনায় যখন আত্মীয়-স্বজন পাশে ছিল না, তখন পুলিশ মানুষের পাশে ছিল। তারা মৃত লাশ দাফন-কাফনের ব্যবস্থাও করেছে।

শেখ হাসিনা বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে অগ্নিসংযোগে বাধা দিতে যাওয়ায় পুলিশের উপরও হামলা হয়েছে। তাদের পিটিয়ে মারা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ জীবন দিয়েছে, জনগণের জানমাল রক্ষা করেছে।

গত ২৮ অক্টোবর রাজারবাগে ঢুকে জামায়াত-বিএনপি হামলা করেছে। পুলিশ ধৈর্যের সাথে এসব মোকাবিলা করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়েও আমাদের পুলিশ বাহিনী বীরত্বপূর্ণ অবদান রেখেছে, অনেকে জীবনও দিয়েছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বে শান্তিরক্ষায় তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

পুলিশ সপ্তাহ-২০২৪ এর প্রতিপাদ্য- ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’। বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় ৬ দিনব্যাপী পুলিশ সপ্তাহ।

২০২২ সালের ১ ডিসেম্বর থেকে গত ১০ জানুয়ারি পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৩৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ও ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: পুলিশ সপ্তাহ শুরু, ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

তার বক্তব্যে পর পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা