নির্বাচন কমিশন (ছবি: সংগৃহীত)
জাতীয়

নির্বাচন কমিশন নিয়োগ আইন সংসদে উঠছে রোববার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন নিয়োগ আইনের বিল আগামীকাল রোববার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের উঠছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংসদে বিলটি উত্থাপন করবেন। পরে এটি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে।

জানা যায়, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য বিলটিতে সময় খুব কম দেওয়া হবে। একইসঙ্গে যত দ্রুত সম্ভব বিলটি পাস করা হবে। এটি পাস হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশনের আলোকে নিয়োগ করা হবে।

এর আগে চলতি মাসেরর ১৭ জানুয়ারি আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। সেদিন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগদানে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে।

তিনি জানান, ইসি ও সিইসি হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স অন্তত ৫০ বছর হতে হবে। একইসঙ্গে কোনও গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, বেসরকারি কিংবা বিচার বিভাগীয় পদে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা