জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুড়িলে পৃথক সময়ে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসীসহ দুই যুবক নিহত হয়েছে। মৃত ব্যক্তিরা হচ্ছেন, আলামিন মোল্লা (৩০) ও অজ্ঞাত যুবক (১৮)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঘটনা দুটি ঘটে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই সানু মাং সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছেন, ঘটনার সময়ে তিনি কুড়িলে রেল লাইনে পাশে মুঠো ফোনে কথা বলছিলেন আলামিন।

তিনি শরিয়তপুর জেলার গোশাইরহাট ঘোশাইর হাট উপজেলার আলালপুর গ্রামের নুরু মোল্লার ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয় ছিলেন।

মৃত আলামিনের ভাগিনা ফরহাদ মোল্লা জানান, বৃহস্পতিবার আলামিনের সৌদি যাওয়া কথা ছিল। রাত ৭ টা তার ফ্লাইট ছিল। গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকায় কুড়িলে এক আত্মীয়ের বাসায় উঠেন। সকালে বাসা থেকে বের হয়েছিল।

অন্যদিকে, ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক এএসআই সানু মাং বলেন, সকাল ৬ টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক (১৮) এর মৃত্যু হয়। তার পড়নে ছিল থ্রি কোয়াটার পেন্ট ও লাল সাদা হুডি। এছাড়া একই এলাকায় বেলা এগারো টায় বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় আলামিন (৩০) নামের সৌদি প্রবাসীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা